জেনেভা ক্যাম্পে সাঁড়াশি অভিযান, আটক ২০

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম

মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় জেনেভা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকা থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে জেনেভা ক্যাম্পে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। 

এসময় বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে একটি কক্ষ থেকে ককটেল তৈরির মশলা এবং মার্বেল জব্দ করা হয়। 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, মধ্যরাতে সংঘর্ষের পর থেকে পুলিশ তৎপর হয়ে মাঠে নেমেছে। এই এলাকায় বিভিন্ন গ্রুপ, উপ গ্রুপে বিভক্ত হয়ে অপরাধীরা অপরাধ সংগঠিত করে। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে। 

তিনি আরও জানান, গতকাল রাতে একই কায়দায় দুই গ্রুপ সংঘর্ষ জড়ালে জাহিদ নামে এক যুবক নিহত হন। এই ঘটনায় ২০ জনের মতো আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর