ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় দুর্ঘটনা সম্পর্কিত তথ্য ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই ভূমিকম্পের পর জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা সম্পর্কিত যেকোনো তথ্যে ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো:
- ০১৭০০-৭১৬৬৭৮
- ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
