কিছু সিন্ডিকেটবাজ শিক্ষার্থীদের হাতে মানহীন বই দেয়ার পাঁয়তারা করছে: মুরসালীন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

কিছু সিন্ডিকেটবাজ শিক্ষার্থীদের হাতে মানহীন বই দেয়ার পাঁয়তারা করছে বলে আশঙ্কা প্রকাশক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী এই নেতা পুরান ঢাকার বাংলাবাজার পুস্তক প্রকাশকদের সাথে মতবিনিময়কালে এ আশঙ্কা প্রকাশ করেন।

মুহাম্মদ মুরসালীন বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়া দেশের কোটি কোটি শিক্ষার্থীর মনে উৎসব বয়ে আনে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি হাতে গোনা কিছু অসাধু ব্যবসায়ী কাগজের মান খারাপ দিচ্ছে, বাজে মানের বাইন্ডিং করছে। ফলে নিম্ন মানের বই যাচ্ছে শিক্ষার্থীদের হাতে। মানসম্মত বই আমাদের সন্তানদের শিক্ষার মতই মৌলিক অধিকার। ফলে এই অধিকার হরণকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রকাশনা খাতের ওপর ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু এই খাতকে শিল্পে পরিণত করার কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। পেশায় আমি নিজেও একজন প্রকাশক। আমার দাদাজান একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীন এই বাংলাবাজারেই ১৯৪৮ সালে আমাদের প্রকাশনা সংস্থা গড়ে তোলেন৷ তারই ধারাবাহিকতায় আমিও প্রকাশনায় নিজেকে নিবেদিত রেখেছি। ফলে এই খাতকে শিল্পে পরিণত করার দায় আমি সবসময় অনুভব করি।

সৃজনশীল প্রকাশনার দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, আমাদেরকে বইমেলা নির্ভর ব্যবসা থেকে বের হয়ে আসতে হবে। সারা দেশের লাইব্রেরিগুলোর উন্নয়ন প্রয়োজন। পাঠকদেরকে বিভিন্ন গবেষণা বা জ্ঞান আহরণের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশি বইয়ের বিপুলসংখ্যক পাঠক রয়েছে। তাদের কাছে কীভাবে সহজে আমাদের প্রকাশিত বই রপ্তানি করা যায়, সেই পলিসি ডেভেলপ করতে হবে।

এসময় প্রকাশক নেতৃবৃন্দ এই খাতের সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। ভবিষ্যতে এ সকল বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেয়া হবে প্রতিশ্রুতি দেন এনসিপির এই নেতা।

আরবিএস
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর