নাশকতার দুই মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনকে অব্যাহতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

২০১৩ সালে রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে সিএমএম আদালত। 

এ মামলা শুনানি করতে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান। শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।  

আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ ১২ বছর এই মামলার শুনানি শেষে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করেই এই মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পতিত সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেছিলো। 

গণঅভ্যুথানের পরেও এসব হয়রানিমূলক মামলাকে কেন সরকার একটি নোটিশের মাধ্যমে তুলে নিচ্ছে না এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছে আদালত।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর