বিনা খরচে হারানো দাঁত ফিরে পেলেন কল্পনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

ভয়াবহ নির্যাতনে শিকার গৃহকর্মী কল্পনার ক্ষতিগ্রস্ত আটটি দাঁত প্রতিস্থাপন করেছেন এক দন্তচিকিৎসা দম্পতি। প্রায় লাখ টাকার চিকিৎসা বিনামূল্যে করেছেন ডাক্তার রাকিবুল হাসান মুরাদ ও সুরাইয়া ইয়াসমিন।

তাঁরা বলেছেন, কল্পনার জন্য সরকার ও দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে, সেখানে চিকিৎসক হিসেবে অসহায় এই মেয়েটির মুখে হাসি ফিরিয়ে দিতে পারাটা তাঁদের জন্যেও গর্বের বিষয়।

বসুন্ধরা এলাকায় ভয়াবহ নির্যাতনের শিকার কল্পনার শারীরিক ক্ষত তিনমাসের চিকিৎসায় এখন  অনেকটাই সেরেছে। গৃহকর্ত্রী আদুরির অমানুষিক নির্যাতনে কল্পনার মোট আটটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে চারটি দাঁত ছিলো কৃত্রিম। চারটি স্থায়ী ও ক্ষতিগ্রস্ত আরও চারটি দাঁত প্রতিস্থাপনে দরকার ছিলো প্রায় লাখ টাকা।

একাত্তর টেলিভিশনে কল্পনার নির্যাতনের খবর দেখে রাকিবুল হাসান মুরাদ ও সুরাইয়া ইয়াসমিন দম্পতি এগিয়ে আসেন কল্পনার দাঁতের চিকিৎসায়। পাঁচ দিনের চিকিৎসায় স্থাপন করা হয় কল্পনার আটটি দাঁত।

রাকিবুল হাসান মুরাদ ও সুরাইয়া ইয়াসমিন দম্পতি

শারীরিক ক্ষত শুকানোর পর স্থায়ী দাঁত ফিরে পেয়ে কল্পনার মুখের হাসি যেনো আর থামছিলো  না। কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকসহ সবার প্রতি।

চিকিৎসক দম্পতি বলছে, কল্পনার নতুন জীবনে ফেরার এই যাত্রায় তাদের এই অংশগ্রহণ টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করার নয়।

শুধু কল্পনা নয়, রানা প্লাজা থেকে শুরু করে করোনা কালে সাধ্যমতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এই চিকিৎসক দম্পতি। ভবিষ্যতে কল্পনার দাঁতের যে সকল ফলোআপ চিকিৎসাও বিনামূল্য করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই চিকিৎসক দম্পতি।

 

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটা মৌলিক অধিকার উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, সবার দোরগোড়ায় থাকবে মানসম্মত...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
অসুস্থ ও অসহায় প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর