টেলিগ্রামে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে মিরপুরে গ্রেপ্তার এক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি-মিরপুর বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার যুবকের নাম জাহিদ হোসেন (২১)। 

ডিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজধানীতে বিশেষ অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে, পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় কতিপয় ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রি ও বিতরণ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়।

ডিবির জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে মেয়েদের পর্নোগ্রাফি ভিডিও বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

ডিবি-মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর