‎হামে শিশু ভর্তি না করার অভিযোগ, ফিরিয়ে দেওয়া হচ্ছে বড়োদেরও

আপডেট : ৩১ মে ২০২৬, ১২:৩৮ পিএম

মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শয্যাসঙ্কটের কারণে শুধু অতি জটিল অবস্থায় থাকা শিশুদেরই ভর্তি করা হচ্ছে। অন্যদিকে, বড়োদের সাধারণ ওয়ার্ডে শয্যা খালি না থাকায় প্রাপ্তবয়স্ক হামের রোগীরাও চিকিৎসা না পেয়ে তীব্র ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বজনেরা।

রোববার (৩১ মে) সকালে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে সরেজমিনে গিয়ে রোগীদের স্বজনদের এমন ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে আনার পর শিশুদের অবস্থা ‘অত্যন্ত জটিল’ না হলে তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। প্রাথমিক বা মাঝারি উপসর্গের রোগীদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা বা ব্যবস্থাপত্র দিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে।

নরসিংদী থেকে আসা এক শিশুর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চার শরীরে তীব্র জ্বর আর হামের দাগ নিয়ে ভোরে এখানে এসেছি। কিন্তু চিকিৎসকেরা বলছেন, অবস্থা অতোটা জটিল না হলে সিট দেওয়া যাবে না। বাইরে থেকে চিকিৎসা করাতে হবে। এতো দূর থেকে এসে যদি হাসপাতালে ভর্তিই হতে না পারি, তবে যাবো কোথায়?

এদিকে, এবারের হামের প্রকোপে শিশুদের পাশাপাশি অনেক বড়োরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু হাসপাতালে বড়দের জন্য পর্যাপ্ত শয্যা না থাকায় তাদের ভর্তি প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবার বলছেন, বড়োদের ওয়ার্ডে কোনো সিট খালি নেই অজুহাতে অনেক প্রাপ্তবয়স্ক রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, এখন শুধু ছোটরা নয়, বড়োরাও সমানভাবে হামে আক্রান্ত হচ্ছে। কিন্তু হাসপাতালে বড়োদের চিকিৎসার জন্য আলাদা ও পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকারের উচিত দ্রুত বড়দের সুচিকিৎসার জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করা।

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত রোগীর চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় শয্যাসঙ্কট তৈরি হয়েছে। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কেবল গুরুতর ও জটিল রোগীদেরই ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন।

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সময়মতো টিকা না দেওয়ার কারণেই হামে শিশুদের মৃত্যু হচ্ছে এবং যারা শিশুদের টিকা দেয়নি, তারা এর জন্য দায়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই কারণ খতিয়ে...
সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত পাঁচ মাস বয়সী শিশু তাকরিন। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
ভোলার মহসিন-আমেনা দম্পতি তাদের ছয় মাস বয়সী সন্তান তাকরিনকে নিয়ে লড়ছেন এক অসম লড়াই। একদিকে ছেলের জন্য হাম হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি, অন্যদিকে বেসরকারি হাসপাতালের আইসিইউর পাহাড়প্রমাণ বিল। সন্তানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর