হামের টিকা না দেওয়ারাই দায়ি, পরিস্থিতি স্বাভাবিকের পর ব্যবস্থা: মন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:৪৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সময়মতো টিকা না দেওয়ার কারণেই হামে শিশুদের মৃত্যু হচ্ছে এবং যারা শিশুদের টিকা দেয়নি, তারা এর জন্য দায়ি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং একটি শিশু বাকি থাকতেও টিকাদান কর্মসূচি থামানো হবে না।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ রয়েছে এবং যতোক্ষণ প্রয়োজন ততোক্ষণ শিশুদের এই টিকা দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় হাম আক্রান্ত এলাকাগুলোতে কর্মরত চিকিৎসকদের সব ধরনের ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। দেশজুড়ে এখন পর্যন্ত এক কোটি ৮৪ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে একই দিন সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। আইএফআরসির বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই সামগ্রীগুলো তুলে দেন।

আইএফআরসির পক্ষ থেকে দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১১টি ভেন্টিলেটর, ২৭টি নেবুলাইজার, ২৭টি অক্সিজেন ফ্লো মিটার এবং এক লাখ নরমাল স্যালাইন।

একাত্তর/এসি
কলেরা হলেই দেরি না করে সময় মতো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, ছয়...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর