পর্যটক টানতে ভিসা নীতিমালা শিথিল করলো ভারত

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

বিদেশি পর্যটক, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সংখ্যা বাড়াতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। আবেদন প্রক্রিয়া সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো ও ব্যবসায়িক ভ্রমণ উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি ও উপ-ক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। সেইসাথে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর কমানো হয়েছে ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত। এতে আবেদনকারীদের সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছে সরকার।

নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভ্রমণকারি ভিসা। এতে শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা পরামর্শ, ওয়েলনেস রিট্রিট এবং ভারতীয় ভাষা, সংগীত ও শিল্পকলার স্বল্পমেয়াদি কোর্সও অন্তর্ভুক্ত হয়েছে।

ভ্রমণকারি ভিসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসায় ৩০ দিনের জন্য একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। আর ভি-২ ভিসার মেয়াদ হবে ১, ৫ অথবা ১০ বছর। চিকিৎসা ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন সুবিধা।

বিশ্বের অন্যতম বড় চিকিৎসাসেবা ও শিক্ষার গন্তব্য হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোই এই সংস্কারের লক্ষ্য। বর্তমানে নতুন নিয়ম বাস্তবায়নে প্রযুক্তিগত প্রস্তুতি চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ সংশোধিত ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।

একাত্তর/এফআর
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম কনসাল্টিং বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কনসাল্টিং ফার্মের অধিকাংশ পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ...
আমদানি শুল্কের কারণে ভারতে কমেছে বৈধভাবে স্বর্ণ আমদানির পরিমাণ। আর এর সুযোগ নিয়ে ব্যাপক হারে বেড়েছে চোরাচালান।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় আলাদা তিনটি অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা, কাগজের পাতায় জমে থাকা মায়াময় ঘ্রাণ আর স্মৃতির ঠিকানায় হারিয়ে যাওয়া চিঠি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন পাক্ষিক আয়োজন ‘ফিরে এসো চিঠি’।...
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন...
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর