হরমুজ প্রণালীতে ইরানের কথা না শুনলে কঠোর ব্যবস্থা!

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালী' দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে চরম কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রণালী সংক্রান্ত প্রধান নিয়ন্ত্রক সংস্থা 'পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি' জানিয়েছে, ইরানের নিরাপত্তা ও আইনি প্রটোকল লঙ্ঘনকারী কোনো জাহাজ ভবিষ্যতে এই প্রণালী ব্যবহার করতে পারবে না। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিস্বরূপ জরিমানা, জাহাজ আটক বা সম্পূর্ণ বাজেয়াপ্ত করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংস্থার অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পারস্য উপসাগরে পণ্য আনা-নেওয়া করা কার্গো মালিকদের জাহাজ ভাড়া করার আগে তাদের অফিশিয়াল 'নন-কমপ্লায়েন্ট ভেসেল' বা কালো তালিকাটি ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে।

অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই নিয়মে, তালিকাভুক্ত কোনো অনিয়মিত জাহাজের সঙ্গে যে কোনো ধরনের সহায়তা, যেমন এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর বা ট্রান্সশিপমেন্ট করলেও সেই সাহায্যকারী জাহাজটিকেও সঙ্গে সঙ্গে কালো তালিকাভুক্ত করা হবে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হওয়া এই কৌশলগত সমুদ্রপথে চরম উত্তেজনার আবহেই ইরানের পক্ষ থেকে এই নতুন বিধিনিষেধ আরোপ করা হলো। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত এই পথে স্বাভাবিক যান চলাচল শুরু হতে দেওয়া হবে না।

এর আগে জুন মাসের মাঝামাঝিতে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বিরতি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র শুরু থেকেই সেই সমঝোতার মূল শর্তগুলো লঙ্ঘন করায় এবং বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সেই চুক্তি কার্যকর থাকেনি।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে একাধিক বিমান হামলা চালালে ইরানও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা শুরু করে। সার্বিক পরিস্থিতিতে দীর্ঘ আলোচনা না হওয়ায় গত ১৭ আগস্ট কোনো প্রকার নবায়ন বা স্থায়ী চুক্তি ছাড়াই সেই সমঝোতা স্মারকটির মেয়াদ শেষ হয়ে যায়, যার পর থেকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান।

তথ্যসূত্র: প্রেস টিভি

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর