বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপি’র

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম

ইউরোপীয় রিটেইল খাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান এলপিপি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রতি তাদের সুদৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে পোল্যান্ডভিত্তিক এই রিটেইল প্রতিষ্ঠান।

বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক ক্রয়ের ক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছে এলপিপি। বছরে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের পোশাক সোর্সিংয়ের পাশাপাশি ৩৫০টিরও বেশি বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। প্রতিষ্ঠানটির এমন বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সরাসরি ভূমিকা রাখছে।

সম্প্রতি এফইএস-এর সঙ্গে পূর্ববর্তী ব্যবসায়িক সম্পর্কের কারণে সৃষ্ট আর্থিক জটিলতার বিষয়ে এলপিপি স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এফইএস-এর কাছে তাদের পাওনা ৩৬.৫ বিলিয়ন টাকা (প্রায় ১.১ বিলিয়ন পোলিশ জ্লোটি)। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও স্বচ্ছতার সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে এলপিপি।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ধরনের আর্থিক চ্যালেঞ্জ বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের সোর্সিং অংশীদারিত্বকে কোনোভাবেই প্রভাবিত করবে না। নিজস্ব চুক্তি অনুযায়ী যাবতীয় দায় পরিশোধ, সোর্সিং কার্যক্রম অব্যাহত রাখা এবং স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে স্থিতিশীল ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এক বিবৃতিতে এলপিপি জানায়, "বাংলাদেশ আমাদের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এফইএস-সংক্রান্ত ইস্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পক্ষ হওয়া সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাতের স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদি সমৃদ্ধি এবং স্থানীয় কর্মীদের স্বার্থ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।"

ভবিষ্যতেও স্থানীয় প্রস্তুতকারক ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা বজায় রাখার বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশের পোশাকশিল্পের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

একাত্তর/এসি
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার...
সরকারি সংস্থা রপ্তানি উন্নযন ব্যুরো- ইপিবি’র দাবি, চলতি অর্থ বছরের ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৪.৩১ শতাংশ। তবে রপ্তানিকারকদের হিসেবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও বিশ্ব মন্দায় পোশাকের চাহিদা এ...
এই পবিত্র ভূখণ্ডের ইসলামী ঐতিহ্যের কারণে ফিলিস্তিনের রয়েছে অসামান্য গুরুত্ব। সাংস্কৃতিক ইতিহাস থেকে শুরু করে ধর্মীয় তাৎপর্য- সব দিক থেকেই ফিলিস্তিন বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রভাবশালী ও...
আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ‘অস্থিরতা সৃষ্টি’ বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দুই আনুষ্ঠানিক সামরিক মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনজন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর