রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেলো ১২ শিশু-কিশোর

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময় নানা অনুষঙ্গ।

নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ধানমণ্ডিস্থ নজরুল ইনস্টিটিউটে এ প্রতিযোগিতার আয়োজন করে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ। 

সকাল থেকেই শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকার আহ্বান জানিয়ে বলেন, সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাস ধারণ করতে হবে। সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে নিজেদের তৈরি করতে হবে।

তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘আমাদের নদী’ বিষয়ে ছবি আঁকে। চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল ‘স্বাধীনতা ও সম্প্রীতি’। আর অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘চেতনায় বাংলাদেশ’ বিষয়ে ছবি আঁকে।

তিন ক্যাটাগরিতে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশু-কিশোরের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পদ্মা বিভাগে প্রথম হয়েছে ওয়াজিহা হাসান আরিবাহ (লিটল এঞ্জেলস স্কুল), দ্বিতীয় ইয়াস রহমান (এঞ্জেল একাডেমি) ও তৃতীয় মেহরিমা নওমী (শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজ) এবং চতুর্থ সম্প্রীতা রায় (লিটল এঞ্জেলস স্কুল)। 

মেঘনা বিভাগে প্রথম হয়েছে কামরুন নাহার (সিলভার ডেল প্রিপারেটরি স্কুল), দ্বিতীয় নাজিয়া মেহজাবীন (বীরশ্রেষ্ঠ নূর মো. পাবলিক স্কুল), তৃতীয় তাসফিয়া মহিব সামিরা (ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ) এবং চতুর্থ প্রকৃতি চৌধুরী (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল)। 

যমুনা বিভাগে প্রথম হয়েছে তাজকবা ফেরদৌস জল (অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল), দ্বিতীয় মিফতাহুল ইসলাম (বীরশ্রেষ্ঠ নূর মো পাবলিক স্কুল), তৃতীয় শেখ নাজ্জাশীজামান লেনিন (মাস্টার মাইন্ড স্কুল ও কলেজ) এবং আরাফাত ইসলাম (শেরে বাংলা নগর সরকারি বালক স্কুল)।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

তাদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

আয়োজক সংগঠন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদের সদস্য সচিব শিল্পী ও সংগঠক আশরাফুল আলম পপলু বলেন, শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য এবং আমাদের মহান স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করতে আমাদের এই আয়োজন। আজকে সমাজে যে অস্থিরতা, অসহিষ্ণুতা বিরাজ করছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই অসহিষ্ণুতা থেকে বেরিয়ে আসতে হলে শিশু-কিশোরদেরকে মানবিক এবং সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে দেশের ইতিহাস ঐতিহ্য গৌরব অহংকার সম্পর্কে জানাতে হবে; যেন তারা সত্যিকারের মানুষ হিসেবে, দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। তাহলেই কেবল আমরা সভ্য এবং সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব, তখনই কেবল আমাদের এই আয়োজন সার্থক হবে। এই আয়োজন অংশগ্রহণের জন্য শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতি  অশেষ কৃতজ্ঞতা জানাই।

আরবিএস
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার প্রতিবাদে বেলা তিনটায় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।
মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকার নীরব ইতিহাসকে আলোকচিত্রসহ ছয়টি মাধ্যমে ঠাঁই দিয়ে সাজানো প্রদর্শনী শেষ হলো রাজধানীর আঁলিয়স ফ্রঁসেসে। ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’- শিরোনামে প্রদর্শনীটিতে ৩০ নারী মুক্তিযোদ্ধা ও...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর