মুক্তিযুদ্ধে নারীর নীরব ইতিহাস দেখলো রাজধানী

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:৫৩ পিএম

মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকার নীরব ইতিহাসকে আলোকচিত্রসহ ছয়টি মাধ্যমে ঠাঁই দিয়ে সাজানো প্রদর্শনী শেষ হলো রাজধানীর আঁলিয়স ফ্রঁসেসে। ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’- শিরোনামে প্রদর্শনীটিতে ৩০ নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার অবদান তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরার কাজটি করেছেন আলোকচিত্রী মাশরুক আহমেদ। 

এ যেন নীরবতা ভাঙ্গার এক আয়োজন। যে নারী মুক্তিযোদ্ধাদের ইতিহাসটা অনেকটাই অজানা, অনেকটা নীরবে হারিয়ে যেতে বসেছে, সে ইতিহাসটাই ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ শিরোনামে আঁলিয়সের গ্যালারিতে তুলে এনেছেন আলোকচিত্রী মাশরুক আহমেদ। ২০১৬ সাল থেকে তার এই যাত্রার অনুপ্রেরণাটা ২০১৩ এর শাহবাগ আন্দোলন।

আলোকচিত্রী মাশরুক আহমেদ বলেন, শাহবাগ আন্দোলনের সময় আমি সবার সাথে প্লাকার্ড হাতে মিছিল, গান করতাম। এক সময় কাঞ্চনমালার একটি বক্তব্য শুনি। ওই বক্তব্যে তিনি বলেন, আমাদের যুদ্ধ আরেকটি রয়েছে গেছে, যে যুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মরে গেলে আমার আত্মা যাবে সেই যুদ্ধে। এই কথাটা আমাকে বেশি অনুপ্রেরণা দেয়।  

ছয়টি মাধ্যমে মুক্তিযুদ্ধে নারীর বয়ানকে তুলে এনেছেন মাশরুক। বহুমাত্রিক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণী থেকে শুরু করে ময়মনসিংহের ময়মুনা খাতুন, সিরাজগঞ্জের রাহেলা বেগম, সুনামগঞ্জের কাঁকন বিবির মতো ৩০ জন নারী বীর মুক্তিযোদ্ধার আলোকচিত্র, যুদ্ধকালীন তাঁদের স্মৃতিবিজড়িত স্থানের ছবি ও সাক্ষাৎকার। সাত বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এসব নারী বীর মুক্তিযোদ্ধার কথা তুলে এনেছেন আলোকচিত্রী।

মাশরুক আহমেদ বলেন, এই প্রদর্শনীতে ছয়টি মিডিয়ামের পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের গল্পগুলো এতো উদ্যমী, এতো বিস্তৃত যে প্রথমে মনে হয়েছে ফটোগ্রাফি দিয়ে এটাকে ধরতে পারবো না।  

প্রদর্শনীটির কিউরেটর এ এস এম রেজাউর রহমান। নতুন প্রজন্মের জন্য এ আয়োজনে তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রদর্শনীটি। শুনেছেন তাদের অডিও সাক্ষাৎকার।

প্রদর্শনীটি নিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবার ইচ্ছে আলোকচিত্রী মাশরুক আহমেদের। 

 

একাত্তর/এসি
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময়...
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
তথ্যচিত্র প্রদর্শন, নৃত্যনাট্যসহ নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি)।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর