নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

পেট্রোল বোমায় পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে গিয়ে প্রেস ব্রিফিং করবেন দলটির সংসদ সদস্যরা।

পরিদর্শনকারী সংসদীয় দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বাড়িতে আটজন ছিলেন। তাদের মধ্যে দুজন আহত হন। এ ঘটনায় দুটি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দৌলতপুর থানায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

একাত্তর/কেআই
বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
গত ১০ বছর জাতীয় সংসদে কার্যকর কোনো বিরোধী দল ছিলো না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০১৪ ও ১৮ সালের মত সালের মতো এবারও সংসদে বিরোধী দলে জাতীয় পার্টি। তাই ঘুরেফিরে আবারও প্রশ্ন উঠেছে, বিরোধী দল...
চার দিন পর বসছে দ্বাদশ জাতীয় সংসদ। সংসদে কে হচ্ছে বিরোধী দল? ১১ আসন নিয়ে জাতীয় পার্টি নাকি ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট?
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ নেয়া হলেও প্রধান বিরোধী দলের আসনে কারা বসতে যাচ্ছে পরিস্কার হয়নি। শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা ও সারা দেশের নদীগুলোর সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনতে সরকার নানা...
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 
জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনো বেশ খানিকটা সময় বাকি। দলীয় মনোনয়নের লড়াই শুরু হতেও এক বছরের বেশি দেরি। তবে এরই মধ্যে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা কে হতে পারেন, তা নিয়ে আমেরিকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর