মেধাস্বত্ব পেলো শাখাওয়াত হোসেনের ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয় থেকে সনদ পেয়েছেন মো. শাখাওয়াত হোসেন।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের (ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হংসা রেসিডেন্সের মালিকানাধীন প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেনের দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের বাস্তব অভিজ্ঞতা থেকে এই উদ্ভাবনটি তৈরি করা হয়েছে। এটি মূলত খাদ্য খরচ নিয়ন্ত্রণে অত্যন্ত সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য পদ্ধতি প্রদান করে, যা দীর্ঘমেয়াদে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখেই ব্যবসায়িক ব্যয় কমাতে সাহায্য করে।

এই বিশেষ মেধাভিত্তিক কাঠামোটিতে খাদ্য অপচয় রোধ ও খরচ সাশ্রয়ের জন্য ছয়টি কৌশলগত ক্ষেত্রের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ক্রয় নিয়ন্ত্রণ, মজুত নিয়ন্ত্রণ, সঠিক স্থানান্তর, পরিমাপ নিয়ন্ত্রণ, উপযুক্ত রান্না এবং অপচয় নিয়ন্ত্রণ।

২০২৩ সাল থেকে ঢাকার ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হংসায় সফলভাবে প্রয়োগ হয়ে আসছে এই পদ্ধতিটি। এই তিনটি প্রতিষ্ঠানের পারচেজিং, রিসিভিং, স্টোর, কস্ট কন্ট্রোল, ফাইন্যান্স, কালিনারি এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিভাগগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে এনে এটি চালুর ফলে ইতোমধ্যে যৌথভাবে প্রায় ২ কোটি টাকার খাদ্য খরচ সাশ্রয় করা সম্ভব হয়েছে।

শুধু বাণিজ্যিক ব্যবহারেই নয়, এই কাঠামোটির প্রাতিষ্ঠানিক গুরুত্ব বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক পাঠ্যক্রমেও ‘সিক্স কন্ট্রোল পয়েন্ট’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ আতিথেয়তা পেশাজীবীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে এটি অন্যান্য শিক্ষাবিষয়ক ও পেশাদার প্রশিক্ষণ প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কপিরাইট নিবন্ধন অর্জনকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে মো. শাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেছেন, পরিবেশবান্ধব ও টেকসই এই ব্যবস্থাপনা মডেলটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী এক নতুন ধারা তৈরি করবে।

একাত্তর/এআরএস
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর