গণমাধ্যমকে স্বাধীন করতে সব ধরনের সংস্কার: তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম

একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিলো। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছে। গণমাধ্যম এখন আর কোনো ধরনের চোখ রাঙানির শিকার হবে না। একটি কল্যাণকর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের যে সমস্ত জায়গায় সংস্কার দরকার, সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে সেই সংস্কারগুলো সম্পন্ন করবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম কর্মীদের পেশাগত অধিকার ও স্বাধীনতার সুরক্ষায় জাতীয় গণমাধ্যম কমিশনকে একটি অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে এই কমিশনের নিজস্ব কার্যক্রম এবং জবাবদিহিতাও নিশ্চিত করা হবে, যেন তা সাংবাদিকদের প্রকৃত কল্যাণে কাজ করতে পারে।

একাত্তর/এসি
দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 
টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মনগড়া টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নয়, টেলিভিশনের প্রকৃত অবস্থান জানানোর...
দেশের গণমাধ্যম জগতের বড়ো একটি অংশ দখল করে থাকা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা বিধান তৈরি করছে সরকার। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে শিক্ষণীয় কনটেন্ট...
তথ্য প্রযুক্তির এই যুগে রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না এবং বর্তমান সরকারের জবাবদিহিতার বাইরে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর