সোশ্যালের সুনির্দিষ্ট বিধান আসছে, গুরুত্বে শিক্ষণীয় কনটেন্ট: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ১২:৪২ পিএম

দেশের গণমাধ্যম জগতের বড়ো একটি অংশ দখল করে থাকা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা বিধান তৈরি করছে সরকার। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে শিক্ষণীয় কনটেন্ট প্রচারের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১০ মে) সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের একটি বিশাল পরিধি জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেখানে কাজ করার জন্য এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। এই শূন্যতা পূরণে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে শিক্ষণীয় ও গঠনমূলক কনটেন্ট প্রচারের তাগিদ দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও কার্যকর হবে।

বিগত দিনের রাজনীতির সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে দেশে একটি দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিলো, যেখানে শিক্ষা নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ ছিলো না। নৈতিক সঙ্কটের কারণে আমরা জাতি হিসেবে পিছিয়ে আছি। 

তিনি আরও বলেন, মানুষের ভেতর থেকে পাশবিকতা দূর করতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের মানসিক দৈন্যদশার পরিবর্তন হয়নি। সমাজ পরিবর্তনে সকল স্তরে নৈতিক শিক্ষা জরুরি। এ সময় তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা ফেরাতে মন্ত্রী ও এমপিদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

একাত্তর/এসি
ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবিলায় জ্ঞান, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও...
একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ...
দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 
টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মনগড়া টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নয়, টেলিভিশনের প্রকৃত অবস্থান জানানোর...
ইসলামী বিপ্লবের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধের অন্য শিকারদের হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।...
বিশ্বের যেকোনো শক্তির আগ্রাসনের মুখে ইরান কখনও বিচলিত হবে না এবং ‘কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না’ বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গত ২৮ ফেব্রুয়ারি...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বিগত স্বৈরাচারী সরকারের আমলের অন্যায়-অত্যাচারের বিচার প্রচলিত আইন অনুযায়ীই করা হবে, তবে কোনো অবস্থাতেই প্রতিশোধের মানসিকতা থেকে বিচারের নামে অবিচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর