টেলিভিশনের জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৬, ০১:২৮ পিএম

টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মনগড়া টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নয়, টেলিভিশনের প্রকৃত অবস্থান জানানোর ব্যবস্থা করবে সরকার। সেই সঙ্গে ছাপা পত্রিকার ভুয়া সংখ্যা বের করাও বন্ধ করা হবে।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা জানান। বৈঠকে টিইসি নেতারা টেলিভিশনের জন্য আলাদা ওয়েজবোর্ড গঠনের দাবি জানান।

তথ্যমন্ত্রী বলেন, টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। ভিজ্যুয়াল মিডিয়ায় কতো লোক দেখে, কতো লোক দেখে না—এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না। ছাপার ক্ষেত্রে যেহেতু সব প্রেসের কনফার্মেশন কমপালশন করা যায়নি, হিস্ট্রি ডিজিটাল প্রেসে যাবে, সেহেতু তার ছাপাটা পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই।

তিনি আরও বলেন, কিন্তু এই না থাকার সুযোগে মাত্র ৫০০টা টিআরপি দিয়ে আমি দেশের পাঁচ কোটি টেলিভিশনের হিসাব বুঝায়া দেবো, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করবো, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মনগড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা বণ্টন করবো—এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সুযোগ-সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, একবার যখনই একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিং দাঁড় করতে পারা যাবে, তখন তার ভিত্তিতে সব ধরনের সুযোগ এবং অধিকারের বণ্টনটাও করা সম্ভব হবে।

একাত্তর/এসি
ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবিলায় জ্ঞান, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও...
একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ...
দেশের প্রচলিত আইনের আওতায় রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 
দেশের গণমাধ্যম জগতের বড়ো একটি অংশ দখল করে থাকা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা বিধান তৈরি করছে সরকার। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মে শিক্ষণীয় কনটেন্ট...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর