ভারতীয় বিধায়কের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য এবং সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ভারতে অবস্থানরত উগ্রবাদী গোষ্ঠী ও সংশ্লিষ্ট মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’ এবং ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে’ বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ‘ষড়যন্ত্র’ এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলারও তীব্র প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলটির দাবি, ভারত রাষ্ট্রের প্রত্যক্ষ মদদ বা ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস কেউ দেখাতে পারে না।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ফেঁদে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ানোর পাঁয়তারা চলছে এবং পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে, যাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত তৈরি হয়।

এসব কর্মকাণ্ড ও উস্কানিমূলক মন্তব্য বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করা হয়েছে।

সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে বলে বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানানো হয়েছে, যেন অবিলম্বে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়, ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় এবং ভারতের এই হস্তক্ষেপমূলক তৎপরতার বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরা হয়।

 

একাত্তর/এআরএস
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
কিশোরগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল।
বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে রাশিয়া।
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার...
ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে খাদ্য বাণিজ্যে তৈরি হওয়া জটিলতা কমতে যাচ্ছে যুক্তরাজ্যের। নতুন চুক্তিতে অধিকাংশ খাদ্যপণ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্যের ওপর সীমান্তে শারীরিক পরীক্ষা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর