দুর্যোগের ঝুঁকিতে রাঙ্গাবালীর আট চরের হাজারো মানুষ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৫:৪১ পিএম

দুর্যোগ মৌসুমে চরম ঝুঁকিতে থাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আটটি চরের হাজারও মানুষের জীবন। মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন এসব চরে জনবসতি থাকলেও নেই কোন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। নেই কোন স্কুল। 

এছাড়া, বেড়িবাঁধ না থাকায় সামান্য জোয়ারের পানিতেই ভেসে যায় চাষের মাছসহ ক্ষেতের ফসল। চরবাসীর দাবি দুর্যোগে ঝুঁকি কমাতে ব্যবস্থা নেওয়া হোক। 

রাঙ্গাবালী দেশের সবচেয়ে দক্ষিণে বঙ্গোপসাগর ঘেঁষা একটি উপজেলা। উত্তরে চালিতাবুনিয়া ও আগুনমুখা নদী ও চর বিশ্বাস, পশ্চিমে রামনাবাদ চ্যানেল ও কলাপাড়া উপজেলা, পূর্বে চর ফ্যাশন উপজেলার চর কুররী-মুকরী এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

সেই রাঙ্গবালীর আটটি চর উপজেলা থেকে বিচ্ছিন্ন। কোথাও নদী, কোথাও বা সাগর ঘেঁষে থাকলেও চরকাশেম, কলাগাছিয়া চর, চরকানকুনি, চরইমারশন, চরনজির, চরতোজাম্মেল, কাউখালী চর ও চরলতায় নেই কোন আশ্রয় কেন্দ্র। 

তাই, দুর্যোগকালীন সময়েও এখানে জীবনের ঝুঁকি নিয়ে বাস করে মানুষ। প্রতি বছরই ছোট বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয় চর এলাকার মানুষদের। 

এছাড়া চরগুলোর মধ্যে চরকাশেম, চরনজির ও কলাগাছিয়ার চরে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধও নেই ফলে সামান্য জোয়ারেই উঠে পানি। ভেসে যায় পুকুর ও ঘেরের মাছ, ফসলসহ সহায় সম্বল।

এদিকে চরের শিশুদের জন্য কোন স্কুল না থাকায় শিক্ষার আলো থেকেও বঞ্চিত তারা। 

চরগুলোতে জলবায়ু ও দুর্যোগ মোকাবেলায় কাজ করা সংস্থাগুলোর মতে, ঝুঁকি এড়াতে  শিগগিরই টেকসই বেড়িবাঁধ এবং আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রয়োজন।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলছেন, সরকারি বা নিবন্ধিত কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দীর্ঘদিন সেসব চরে নিয়মানুযায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।    

জীবনের ঝুঁকি নিয়ে এই আটটি চরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার।


একাত্তর/এআর


মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর