বিশেষ কায়দার চুরি আতঙ্কে বীরগঞ্জের মানুষ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৭:০৭ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকায় দিন দিন বাড়ছে চুরির ঘটনা। বিশেষ কায়দায় বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন এলাকার মানুষ। 

গত চার অক্টোবর মধ্যরাতে বীরগঞ্জ পৌর এলাকার কাচারীপাড়ার রামপ্রসাদ সাহার বাড়িতে চুরি হয় টাকাসহ স্বর্ণালংকার। ঘুমন্ত অবস্থায় বাড়ির সব সদস্যকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সব কিছু নিয়ে যায় চোরের দল।   

এই ঘটনার পর, আরও কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এছাড়া চুরি হয় পৌর মেয়র মোশাররফ হোসেনের বাড়িতেও। ভুক্তভোগীরা জানান, চুরির পর সঙ্গে সঙ্গে থানায় জানানো হলেও কোন সমাধান মিলছে না। 

পর পর এমন চুরির ঘটনায় আতঙ্কে আছেন সেখানকার মানুষরা। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। 

পুলিশ বলছে, এসব ঘটনা তদন্ত কাজ চলছে। এরই মধ্যে চুরি যাওয়া বেশ কিছু জিনিস উদ্ধারও করা হয়েছে। দিনাজপুর জেলায় গত দুইমাসে ৪০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।

 


একাত্তর/এআর

চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর