আন্তঃজেলা গরুচোর দলের সাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম

ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে খুলনা এবং বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা গরুচোর দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ১৫টি গরুও উদ্ধার করা হয়। 

সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে কালীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে রোববার (৩১ অক্টোবর) রাতে খুলনা ও বাগেরহাটে ওই অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উজ্জল কাজী, সুজন খান, জিয়া হোসেন, সেকেন্দার আলী, রুবেল গাজী, শেখ ওহাব ও আলামিন হোসেন। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে।   

image

উদ্ধারকৃত গরু। 

আরও পড়ুন: গ্রেপ্তার থেকে রায় পর্যন্ত ‘হাজতবাস’ মোট সাজা থেকে বাদ যাবে

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানায় সম্প্রতি দুটি বাড়ি থেকে ১৫টি গরু চুরির ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এরপর থেকে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম গঠন করে।

গতরাতে যৌথটিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তিতে খুলনা থেকে ১৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্রটি ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে গোয়াল ঘর থেকে গরু চুরি করে দেশের বিভিন্ন স্থানে কম দামে বিক্রি করতো।


একাত্তর/আরবিএস  

ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর