কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী ২ লাখ ২৪ হাজার

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

করোনার ধাক্কা কাটিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজনকে। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা।

শেষ সময়ে হলেও পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। তবে, তারা চান স্বল্প সময়ে যাতে ফল প্রকাশ করা হয়।

সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্যদিয়ে করোনাকালের দেড় বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ২৬৮টি কেন্দ্রে প্রথম দিনে রোববার (১৪ নভেম্বর) পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে বোর্ডের এসএসসি পরীক্ষার শুরু হবে।

বোর্ড জানান, ২০২১ সালে কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট পরীক্ষা দেবে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়ে ১ লাখ ২৭ হাজার ৪৯১ জন এবং ছেলে ৯৭ হাজার ৩৮৩ জন।

পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২ লাখ ৩৪ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন এবং অনিয়মিত ২৫ হাজার ৯৮০ জন।

বোর্ডের সবচেয়ে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায় ৭৮ হাজার ৮৩৮ জন এবং সর্বনিম্ন লক্ষ্মীপুর জেলায় ১৯ হাজার ১৩৮ জন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এরিমধ্যে সব জেলায় প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছে গেছে। কেন্দ্রগুলো নকল মুক্ত রাখতে সকল কেন্দ্র প্রধানের সাথে সভা করে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারির রেওয়াজ ভেঙে এসএসসি পরীক্ষা শুরু কাল

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুছ সালাম জানান, এবছর এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও কুমিল্লা শিক্ষা বোর্ড সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।


একাত্তর/আরএ

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর