সীমা‌ন্তে বন্যহাতির অভয়াশ্রম করার প্রকল্প নিয়েছে সরকার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:২৬ পিএম

শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমা‌ন্ত উপজেলায় বন্যহাতির অভয়াশ্রম করতে সরকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। এসময় কোনো অবস্থাতেই বন্যহাতিকে বৈদ্যুতিক শক দিয়ে মারা যাবে না বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ ডি‌সেম্বর) মধুটিলা রে‌ঞ্জের মধু‌টিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে সীমা‌ন্তে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভায় প্রধান অতি‌থির ব‌ক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তিনি।

মোস্তফা কামাল বলেন, বন্যহাতির আক্রমণে নিহত পরিবারকে তিন লাখ, আহতকে এক লাখ ও ফসলের ক্ষয়ক্ষতি হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেয়া হবে।

আরও পড়ুন: জনতার ধাওয়ায় আটক মোটরসাইকেল চোর

আলোচনা শেষে সামাজিক বনায়নের ৩২ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ ও গত এপ্রিলে বন্যহাতির আক্রমণে নিহত অপূর্ব চাম্বুগংয়ের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম. রুহুল আমীন।

সভায় সীমান্তের তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


একাত্তর/টিএ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স।
শেরপুরের নালিতাবাড়ীতে একটি মাদি বন্যহাতি পায়ে একাধিক গভীর ক্ষত নিয়ে অসুস্থ অবস্থায় পাহাড়ে পড়েছিলো। খবর পেয়ে হাতিটির সুস্থতায় এগিয়ে আসে বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
বান্দরবানে খাবারের খোঁজে লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর