১৫ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারলো না কামাল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ এএম

নাটোরের নলডাঙ্গায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৫ মিনিট দেরিতে আসায় ছাতারভাগ স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি শহীদ নজমুল হক সরকারী ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলার শহীদ নজমুল হক সরকারী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি শিক্ষার্থী কামাল সরদার উপজেলার ধনকড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে। তার বাবার নাম  শহিদুল সরদার।

তবে কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, ওই পরীক্ষার্থী ২০ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে আসায় তাকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি।

উপজেলার শহীদ নজমুল হক সরকারী কলেজে গত ২ ডিসেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার ছাতারভাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কামাল সরদারের ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা ছিল।

দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে নাটোর শহরে রড মিস্ত্রির কাজ করত কামাল। সে বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য নাটোর শহর থেকে রওনা হয়।

আরও পড়ুন: কলমাকান্দায় পানিতে পড়ে শিশু লাবিবার মৃত্যু

কিন্ত সড়কে যানজট থাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তার ১৫ মিনিট দেরি হয়। এই দেরির কারণ দেখিয়ে শহীদ নজমুল হক সরকারী কলেজের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছির উদ্দিন তাকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়নি।

কামাল জানায়, সে গরীব কৃষক পরিবারের সন্তান। ছয় ভাইবোনের মধ্যে সে চতুর্থ। দিন হাজিরা দিয়ে রড মিস্ত্রির কাজ করে সংসারে বাবার সহযোগিতা করতে হয় তাকে। পরীক্ষার দিন নাটোর থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে তার ১৫ মিনিট দেরি হওয়ায় তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি। 

শহীদ নজমুল হক সরকারী ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছির উদ্দিন বলেন, এই কেন্দ্রে সাতটি কলেজের ৩২১ জন  শিক্ষার্থী পরীক্ষায় অংশ্রগ্রহণ করে। পরীক্ষা প্রস্ততিমুলক সভায় নির্ধারিত কার্যবিবরণীতে পরীক্ষা নীতিমালা অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়ার বিধান নেই। এই কারণে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।


একাত্তর/এসজে 

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর