বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেলো তিনজনের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ এএম

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। 

শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এবং গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম ও তার ছেলে ইব্রাহিম এবং রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে পারভেজ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে তিনিও মারা যান। 

আরও পড়ুন: একদিনে আরও পাঁচ হাজার লোকের মৃত্যু

অন্যদিকে রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, শনিবার সন্ধ্যার পর পারভেজ মোটরসাইকেলে স্ত্রী ও ভাগ্নিকে নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে আছে ভোলা পৌরসভার বেশির ভাগ সড়ক। খানা খন্দে ভরা এসব সড়কগুলো এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। আর সামান্য বৃষ্টিতে পানি জমে সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর