হাসপাতাল পরিদর্শনে মাশরাফি, ৮ চিকিৎসককে শোকজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:১৭ পিএম

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আট চিকিৎসকসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সেই সঙ্গে রোগীদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ঝটিকা সফরে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি হাসপাতালের অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর বিকেলেই তাদের শোকজ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ওষুধ না দেয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের সময়মত হাজির না হওয়ার প্রমাণ পান।

চিকিৎসক-কর্মচারীদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়মও দেখতে পান তিনি। হাসপাতাল সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান মাশরাফি। এসময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সী বলেন, সকাল ৯টার পর আসায় আট জন চিকিৎসক ও দুই জন মেডিক্যাল প্যাথলজিস্টকে শোকজ করা হয়েছে। এ ছাড়া শিশু ওয়ার্ডে শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় তিন জনকে খাবার দেওয়ায় ডায়েডের দায়িত্বে থাকা কর্মচারীকে শোকজ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, ৫০ জন আটক

মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতালে দূর-দূরান্ত থেকে গরিব মানুষ আসে। তাদের খাবার ঠিকমতো দেওয়া হয় না। ঠিকমতো অফিস করেন না চিকিৎসকরা। রোগীরা খাবার-ওষুধ পায় না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এর আগেও একবার আকস্মিকভাবে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছিলেন। তখনও নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দৃষ্টিগোচর হয় মাশরাফি বিন মর্তুজার।


একাত্তর/আরএ

নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর