পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় ৫শ’ যান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০২:৪০ পিএম

পাটুরিয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ ও ফেরি কম চলাচল করায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল থেকে পাটুরিয়াঘাটে আটকে পড়েছে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ৫ শতাধিক যানবাহন। যানবাহনের সারি ঘাট এলাকা মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯ ফেরি মধ্যে চলাচল করছে ১৪টি ফেরি। বাকি ৫টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি কমে যাওয়ায় পারাপারে সময় বেশি লাগছে। তাছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের অতিরিক্ত যানবাহন এই পথে চলে আসায় যানবাহনের চাপও বেড়েছে।

যাত্রী দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাসগুলোকে আগে পারাপার করা হচ্ছে। এতে ট্রাক আটকে থাকছে বেশি সময় ধরে।

আরও পড়ুন: দেশের ৬০ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন

দুপুর ১২টা সরেজমিনে দেখা যায়, পাটুরিয়ায় পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস, ব্যক্তিগত বাহন (প্রাইভেটকার, মাইক্রোবাস) ও চার শতাধিক পন্যবোঝাই ট্রাক আটকে রয়েছে।


একাত্তর/আরএ

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর