চট্টগ্রামে হেলে পড়া দুই ভবন ও মন্দির ভাঙা শুরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৭:১২ পিএম

চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাটে হেলে পড়া দুটি ভবন ও মন্দির থেকে লোকজনকে সরিয়ে নেয়ার পর সেগুলোর ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) হেলে পড়া ভবন দুটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছেন সিডিএ কর্মীরা।

সোমবার রাতে স্ট্র্যান্ড রোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খালের পাড়ে বহুতল পাঁচটি ভবন ও দুইটি মন্দির হেলে পড়ে। এ ঘটনায় সোমবার রাতেই ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে মাইকিং করে ভবনের আশেপাশের লোকদের সরিয়ে দেন। রাতেই আতঙ্কে ভবন ছেড়ে যান বাসিন্দারা। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে আশপাশের কয়েকটি পরিবারকে সরিয়ে দেয়।

পরে মঙ্গলবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পার্বতী ফকির পাড়ার কয়েকশ নারী পুরুষ মাঝিরঘাট স্ট্র্যান্ড রোডে অবস্থান নিয়ে আশ্রয় এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনি না দেওয়ার আশপাশের মাটি সরে যাচ্ছে। এই বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে ভবনগুলো হেলে পড়েছে। 

সিডিএ কর্তৃপক্ষ বলছে, এ জায়গায় এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে যারা ভবণ নির্মাণ করেছে তারা অবৈধ কাজ করেছেন। 

সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক লে. কর্ণেল শাহ আলী বলছেন, এসব অবৈধ স্থাপনার নির্মাণ ত্রুটির কারণে খালের মাটি অপসারণের ফলে এসব বাড়ি ধসে পড়ছে।


একাত্তর/এসজে

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর