নওগাঁয় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৭ পিএম

নওগাঁর রাণীনগরে সিহাব মৃধা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সিহাব মৃধা কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ইউনুস আলী ছেলে ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বুধবার রাতের খাবার খেয়ে আনুমানিক ৮ টার দিকে পড়াশোনার জন্য তার শোবার ঘরে যান সিহাব মৃধা।

আরও পড়ুন: কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হোটেল ম্যানেজার আটক

বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই ডাকতে গেলে সিহাব ঘরের দরজা খুলছিল না। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় পরনের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সিহাব। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন। 

ওসি শাহিন আকন্দ জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুপুরে সিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে সিহাবের মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/টিএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর