টাকাসহ পোলিং এজেন্ট গ্রেপ্তার, প্রিজাইডিং অফিসার সাসপেন্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০১:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে আখাউড়ার মনিউন উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন পুলিং এজেন্টকে দুটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হলে ভোট কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তারা ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট হাবিবুল বাসারকে (৩৫) মোবাইল আছে কিনা জিজ্ঞাসা করেন। তিনি ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমানের এজেন্ট ছিলেন।

এ সময় কর্তব্যরত কর্মকর্তাদের সাথে পুলিং এজেন্ট অশোভন আচরণ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার দেহ তল্লাশি করে। তখন তার পকেটে দুটি মোবাইল ও ১৭ হাজার টাকার একটি একটি খাম পাওয়া যায়। খামের উপরে লেখা ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম ও পদবি।

আরও পড়ুন: জাল ভোট দেয়ার সময় ছয় কিশোর আটক

পরে কেন্দ্রে অবস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলামের আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার অলক কুমার চক্রবর্তীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পোলিং এজেন্ট হাবিবুল বাসার আখাউড়া উপজেলার মনিউন গ্রামের মধ্য পাড়ার মানিক মিয়ার পুত্র।


একাত্তর/আরএ

মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে।
প্রকাশ্যে ভোট গ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়ি ভাঙা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে।
বরগুনার তালতলীর শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ মার্চ) বিকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের...
আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় ছয় উপজেলার ভোটকেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর