অবশেষে চাকরিতে যোগ দিলেন আসপিয়া

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:৪৩ পিএম

অবশেষে চাকুরিতে যোগ দিয়েছেন বরিশালের হিজলা উপজেলার আলোচিত সেই আসপিয়া ইসলাম। পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তিনি।

শনিবার (২৫ ডিসেম্বর) পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বরিশাল পুলিশ লাইন্সে হাজির হন তিনি।

সেখান থেকে করোনা পরীক্ষা করার জন্য তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে।

এত ঝড়ঝাপটা পার করে অবশেষে নিয়োগ পাওয়ায় উৎফুল্ল আসপিয়া ও তার পরিবার। প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে ধন্যবাদ জানান তার মা। পাশাপাশি সব সন্তানের জন্য দোয়া চান তিনি।

প্রসঙ্গত, সাতস্তরের পরীক্ষায় পঞ্চম হয়ে উত্তীর্ণ হওয়ার পরও বরিশালে স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আসপিয়ার চাকরি হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন: তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

তবু নিজের প্রাপ্য অধিকার আদায়ে সংশ্লিষ্ট মহলে ছোটাছুটি করেন তিনি। তবুও কোনো কাজ না হলে পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তার সঙ্কটকে সকলের আলোচনার কেন্দ্রে আনতে সক্ষম হন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

আসপিয়ার জন্য হিজলায় খাস জমিতে ২ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণ শুরু করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ এই ঘর নির্মাণের প্রায় শেষের দিকে।


একাত্তর/টিএ

বরিশালে পুলিশে নিয়োগ পরীক্ষার সকল ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পরও ভূমি জটিলতায় আসপিয়া ইসলামের চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।নিজের ফেসবুকে করা একটি প্রতিবাদী পোস্টে...
পুলিশের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভূমিহীন হওয়ায় চাকরি হচ্ছে না বরিশালের কলেজছাত্রী আসপিয়া ইসলামের।বরিশালের হিজলার খুন্না-গোবিন্দপুরের মেয়ে আসপিয়া। গত ১৪ থেকে ১৬ই নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর