নোয়াখালীতে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:২২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে দুর্লভ প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শকুনটি অবমুক্ত করা হয়। 

স্থানীয় বাসিন্দা রাজু জানান, গত ২০ ডিসেম্বর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজারের পাশে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে এলাকাবাসী। 

আরও পড়ুন: বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধার, পুলিশে নির্বাচন অফিসার

এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে শকুনটিকে প্রেরণ করা হয়। পরে উপজেলার চর আলাউদ্দিন রেঞ্জের কর্মকর্তা মো. আলমগীর হোসেন আট দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে শকুনটিকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আহমেদ, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।  


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর