রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ: পাঁচ জানুয়ারি প্রমাণসহ শুনানি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ পিএম

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের শুনানি আগামী পাঁচ জানুয়ারি ধার্য করেছেন মাদারীপুর আদালত। একই সঙ্গে বাদিকে অভিযোগের বিষয়ে প্রমাণসহ সশরীরে হাজিরের নির্দেশও দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১টার দিকে বিয়ষটি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের বাদিপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু।

এর আগে গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) হামলা আর লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি। ওই দিন বিকেল চার দিকে অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

এজাহারে উল্লেখ, গেলো ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তার সংঘবদ্ধ দলবল নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারপিট ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: ৫৪৯৪ স্কুলে শতভাগ পাশ, ১৮ স্কুলের সবাই ফেল

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন তাকে ছুরিকাহত করে। এতে রাব্বানীর ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুইজন গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। 


একাত্তর/এসি

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর