হত্যার পর বাবার মরদেহ সেপটিক ট্যাঙ্কে, ছেলেসহ আটক দুই

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ এএম

খুলনার রূপসায় বাবাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়ার অভিযোগে ছেলে ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সেপটিক ট্যাঙ্ক থেকে এনামুল হকের হাড়গোড় উদ্ধার করা হয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন জানান, গত ২৯ ডিসেম্বর আইচগাতীর শোলপুর গ্রামের নিয়ামুল তার ছোট ভাই নাঈমকে পারিবারিক ঝগড়ার জেরে মারধর করে। 

আরও পড়ুন: বরিশালে তিন লঞ্চকে জরিমানা

এর এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবা এনামুল হককে হত্যার কথা বলতে থাকে। বিষয়টি পুলিশের কানে গেলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ নিয়ামুল ও তার সহযোগী জুম্মানকে আটক করে।

এরই মধ্যে নিয়ামুল স্বীকার করেছে, সাত মাস আগে পারিবারিক ঝগড়ার জেরে মসলা বাটার পাথর দিয়ে সে তাঁর বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জুম্মানের সহায়তায় মরদেহ তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়া হয়। 


একাত্তর/এসজে

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর