দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত চার

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

দিনাজপুরে বীরগঞ্জ ও বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার চাকাই নামক এলাকা ও বিরামপুর এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের দুইজন নবম শ্রেণিতে ভর্তি হওয়ার পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন। নিহত অন্যজন সবজি ব্যবসায়ী।

নিহতরা হলেন-বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের আফসার আলীর ছেলে মো. শাহাদত হোসেন (১৪), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৪) এবং তাদের প্রতিবেশী শুকুর আলীর ছেলে মো. মুজাহিদ (১৩)। তারা বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে শাহাদত ও শাহরিয়ার শুভ নবম শ্রেণির এবং মুজাজিদ অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের বন্ধু জিহাদ ইসলাম জানান, রোববার দুপুরে শাহাদত, শুভ ও মুজাহিদ কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ে নতুন ক্লাসে ভর্তি হয়। পরে তারা শুভ’র বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই শাহাদাত ও শুভ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মুজাহিদকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিম তামান্না ঈশিতা তাকেও মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার এ খবরটি নিশ্চিত করেছেন বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মেরাজ আলী। 

অপরদিকে একইদিন (রোববার) বিরামপুরে পিকআপ চাপায় রাজিব উদ্দীন (৬৩) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত রজিব কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত ছইমদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর উপজেলার কাটলা বাজারের সবজি ব্যবসায়ী রজিব উদ্দিন রোববার সকালে বিরামপুর থেকে সবজি কিনে ভ্যান যোগে ফিরছিলেন। ফেরার পথে বিরামপুর পৌর এলাকার দোয়েল মোড়ে একটি পিকআপ ওই ভ্যানটিকে ধাক্কা দিলে সবজি বিক্রেতা ভ্যান থেকে পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সুনামগঞ্জে নির্বাচনের পর সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত চার

ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর