ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর চাপায় মোটরসাইকেলের আরোহী আলী হোসেন (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে যুক্তিখোলা-বাঙ্গড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত আলী হোসেন চৌদ্দগ্রাম থানার নানকরা গ্রামের বাসিন্দা। তিনি একজন বিকাশের এস আর।

স্থানীয় রিয়াদ ও মানিক জানায়, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ট্রাক্টর মাটি বোঝাই করে যুক্তিখোলা এলাকার দিকে যাচ্ছিলো। পথে নশরতপুর এলাকায় মোটরসাইকেলটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় চাকা স্লিপ করে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

আরও পড়ুন: সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে।


একাত্তর/আরএ

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর