রাজৈরে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:০৪ পিএম

মাদরীপুরের রাজৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ জানুয়ারি) কৃষি ব্যাংক রাজৈর শাখার উদ্যোগে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রকাশ্যে ঋণ ও রেমিট্যান্স গ্রহিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা বৃন্দাবন কুমার বিশ্বাস।

গ্রাহক সমাবেশে উপস্থিত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকতারা শাখার সকল স্তরের গ্রাহকদের সঙ্গে মত বিনিময়কালে কৃষি ব্যাংকের বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম ও বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। 

পরে ২১ জন গ্রাহকের মাঝে ৩০ লাখ টাকা প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয় এবং ২০২১-২২ অর্থ বছরের পাঁচ জন সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহিতাকে শাখার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। 

আরও পড়ুন: ২০ বছর ছদ্মবেশে থাকা এক ভয়ঙ্কর খুনির সন্ধান

শাখা ব্যবস্থাপক পিনাকী রঞ্জন দাসের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে রাজৈর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. বাচ্চু শিকদারসহ এলাকার অন্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর