ছদ্মবেশী সেই বাউল পুলিশে সোপর্দের পর জেলহাজাতে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ পিএম

বগুড়ায় হত্যা মামলার ছদ্মবেশে পলাতক থাকা আসামি হেলাল ওরফে বাউল সেলিমকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। পরে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে। 

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে র‌্যাবের একটি দল তাকে ঢাকা থেকে বগুড়ায় নিয়ে এসে বগুড়া সদর থানায় সোপর্দ করে ৷ পরে দুপুরে তাকে আদালতে পাঠালে শুনানি শেষে তাকে  জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত ৷ 

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, হরিজন সম্প্রদায়ের বিষ্ণু এবং স্কুলছাত্র মাহমুদুর হাসান বিদ্যুৎ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বাউল সেলিম ওরফে হেলাল ৷       

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, তার বিরুদ্ধে ২০০১ সালে রবিউল হত্যার একমাত্র মামলার রেকর্ড রয়েছে। বাকি দুটো হত্যা মামলার কোনো নথিপত্র তাদের কাছে নেই ৷ তবে খোঁজ নিয়ে জানা গেছে বিষ্ণু এবং রবিউল হত্যাকাণ্ডে আসামির তালিকায় তার নাম ছিল৷ 

এদিকে স্কুলছাত্র মাহমুদুর হাসান বিদ্যুতের মা তাহেরা বেগম জানান, এলাকায় মাদক বিক্রি রোধ করার কারণে তার ছেলেকে হত্যা করে হেলাল ও তার সহযোগীরা।

আরও পড়ুন: শেরপু‌রে তক্ষকসহ আটক এক

খোঁজ নিয়ে জানা গেছে, সেই সময় অন্য হত্যাকাণ্ডের বাদিপক্ষকে ভয়-ভীতি দেখিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছিল ৷

অন্যদিকে বাউল সেলিম ওরফে হেলালের মা ছেলের খুনের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, এলাকার সন্ত্রাসীদের সঙ্গে মেলামেশার কারণেই সে এমন ঘটনা ঘটিয়েছে ৷

এর আগে বুধবার (১২ জানুয়ারি) কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ছদ্মবেশী বাউল হেলাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

র‌্যাব জানায়, মামলা এড়াতে তিনি প্রায় ২০ বছর ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে তিনটি খুনের অভিযোগ আছ।


একাত্তর/এসি

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর