শেরপু‌রে তক্ষকসহ আটক এক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

শেরপুরে একটি জীবিত তক্ষকসহ একজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ কন্যাডুবী গ্রামে অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে আটক করা হয়। পরে শুক্রবার (১৪ জানুয়ারি) দুপু‌রে তাকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩৫)।  তিনি উপজেলার সমেশচূড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। 

image


র‌্যাব জানায়, গোপন খবরে র‌্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃণাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালায়। উদ্ধার তক্ষকটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।  

মৃণাল কান্তি সাহা জানান, দীর্ঘদিন ধরে সাইদুল শেরপুরের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী তক্ষক বেচা-কেনা ও ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: শীতের শেষের সূচনা, আজ পৌষ সংক্রান্তি

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, থানায় মামলা দায়েরের পর সাইদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর