শেষটায় ‘সর্বোত্তম’ দেখলেন কমিশনার মাহবুব তালুকদার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে নিজের আমলের ‘সর্বোত্তম’ হিসাবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের নির্বাচনি এলাকা ঘুরে এসে বিকেলে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেয়া লিখিত বক্তব্যে তিনি একথা জানান।

মাহবুব তালুকদার বলেন, ‘নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। এ নির্বাচনে আমি চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য কোনও সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি। বিগত পাঁচ বছরে যত সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় কুমিল্লা সিটি ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্বোত্তম। নির্বাচন সংশ্লিষ্টদের এ জন্য ধন্যবাদ জানাই’।

তবে এই নির্বাচনে সরকারি দলের একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে অংশ নেয়ার অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা না নেয়ায় বিস্ময় জানান তিনি।

কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আমি কিছুটা বিস্মিত। একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। তাকে একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। উল্টো বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। তাহলে অন্যান্য সংসদ সদস্যকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি দেয়া হলো কেন?’

গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এদের সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এ নিয়ে কোনও তথ্য নেই। এমনকি, অন্যান্য নির্বাচনে সহিংসতায় নিহতদেরও তথ্য নেই। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, সেটাও একটা প্রশ্ন।’

তিনি বলেন, ‘আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক’।

২০১৭ সালে দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ সদস্যের ইসিতে নানা কর্মকাণ্ডে বারবার আলোচিত ছিলেন মাহবুব তালুকদার।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার অধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগে এ কমিশনের অধীনে নাসিকের ভোট হলো। 


একাত্তর/এনএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খেলাধুলার জন্য উন্মুক্ত একটি মাঠের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে আবারও নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।ভোট গণনায় তিনি অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রধান প্রতিপক্ষ হাতি মার্কার...
কে হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন মেয়র, এই প্রশ্নের উত্তরে এরই মধ্যে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন নগরীর ভোটাররা। এখন চলছে ভোট গণনা।এর আগে বিকেল চারটায় কোন ধরনের গোলযোগ ছাড়াই...
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবে না উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থাই নেয়া হয়েছে। প্রথমবারের মতো...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর