নারায়ণগঞ্জ সিটির ভোটে বড় জয়ের পথে নৌকার আইভী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:৫৩ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে আবারও নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

ভোট গণনায় তিনি অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রধান প্রতিপক্ষ হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের থেকে। অল্প সময়ের মধ্যেই জানা যাবে ভোটের পুরো ফল।

সবশেষ পাওয়া বেসরকারি ফলে দেখা গেছে, ১৯২ কেন্দ্রের মধ্যে ১৭৮ কেন্দ্রের ভোটে নৌকা মার্কা পেয়েছে ১,৪৯,১৬৭ ভোট এবং হাতি মার্কা পেয়েছে ৮৫,১২৯ ভোট।

রোববার সকাল আটটায় সিটির ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইভিএমে ভোট হলো।

রোববার ভোট শুরুর পর মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী ও হাতি মার্কার প্রার্থী তৈমুর আলম খন্দকার বড় কোনো অনিয়মের অভিযোগ করেননি। 

একাত্তরের প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে।

শীতলক্ষ্যা তীরের নগরীর সব ওয়ার্ডেই তরুণ থেকে বৃদ্ধও তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ নিতে আগ্রহ নিয়েই ভোটকেন্দ্রে এসেছেন। 

মেয়র পদের অন্যতম প্রধান প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াত আইভি নগরের শিশুবাগ স্কুলে বেলা ১১টার কিছু আগে ভোট দিয়ে বলেন, ‘ভোট সুষ্ঠু হলে বিজয়ী হবো। নৌকা জিতবেই’।

আর হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেয়ার পর বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব’।

ভোট নিয়ে আইভীর অভিযোগ ছিলো ইভিএম এর ধীরগতি নিয়ে। অন্যদিকে নিজের কর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখতে না পাওয়ার অভিযোগ করেছে তৈমুর।

আমাদের প্রতিবেদকরা জানাচ্ছেন, কিছু কেন্দ্রে ধীর গতিতে চলছে ইভিএম। এজন্য ভোট দিতে অনেক বেশি সময় লাগছিলো। বাড়ছিলো ভোটারের অপেক্ষার প্রহর।

বিশেষ করে বয়স্ক ভোটারদের ইভিএমে ভোট দিতে অসুবিধায় পড়তে দেখা গেছে। অনেকেরই ভোট দিতে দীর্ঘসময় লাগে। এ জন্য প্রার্থীরাও অসন্তোষ প্রকাশ করেছেন বার কয়েক।

এবারের নির্বাচনে মেয়র পদে সাত জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোট দেয়ার  সুযোগ পেয়েছেন। মোট ১৯২টি ভোট কেন্দ্রে এক হাজার ৩৩৩টি ভোট কক্ষে ভোট নেয়া হয়েছে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে নারায়ণগঞ্জ শহরে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এজন্য পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যদেরও সহায়তা নেয়া হয়েছে।

একাত্তর/ এনএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খেলাধুলার জন্য উন্মুক্ত একটি মাঠের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে নিজের আমলের ‘সর্বোত্তম’ হিসাবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের নির্বাচনি এলাকা ঘুরে এসে বিকেলে...
কে হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন মেয়র, এই প্রশ্নের উত্তরে এরই মধ্যে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন নগরীর ভোটাররা। এখন চলছে ভোট গণনা।এর আগে বিকেল চারটায় কোন ধরনের গোলযোগ ছাড়াই...
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবে না উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থাই নেয়া হয়েছে। প্রথমবারের মতো...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর