কৃষক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৪৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যা মামলায় নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সায়েদুর রহমান খান এ রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রায় দেওয়ার সময় সাজাপ্রাপ্ত পাঁচ আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বাকি এক আসামি পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। এর মধ্যে আসামি বাচ্চু মিয়া জামিনে গিয়ে পলাতক হয়। আসামিরা সকলেই কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা

আরও পড়ুন: হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক জানান, গত ২০১৭ সনের ২৬ জুন দুপুরে আসামিরা দলবদ্ধভাবে কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা কৃষক দুলাল মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।

পরে ওইদিনই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন ৯ জনকে আসামি করে ২০১৯ সনের ২২ মে অভিযোগপত্র প্রদান করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট এমএ রশীদ মামলা পরিচালনা করেন।  


একাত্তর/টিএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর