গাছ না কাটতে ঘুষ, কাটা গাছ ফেরত দিতেও ঘুষ!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১০:৩২ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের ডোকলাখী ওয়াপদা সড়কের আট লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে বন কর্মকর্তা জহিরুল কবির শাহীনের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন গাছ না কাটার জন্য ঘুষ দাবির অভিযোগ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে এলাকাবাসী গাছ হস্তান্তরে বাধা দিলে এলাকায় আসেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস। 

পরে অভিযুক্ত বন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসীর হট্টগোলে তোপের মুখে পড়েন তিনি। একই সাথে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতাও মেলে। 

জানা যায়, উপকূলীয় বনবিভাগের বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় সড়কের উন্নয়নের স্বার্থে ২১০ মিটার রাস্তায় বনবিভাগের বিভিন্ন প্রজাতির ১৫৩টি গাছ মার্কিং করে অপসারণের লক্ষে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক রেজুলেশন অনুযায়ী টেন্ডার দেয়া হয়। 

পাঁচ লাখ টাকা মূল্যে ওই গাছ ক্রয় করেন ঠিকাদার মো. আলমগীর হোসেন। তবে অভিযোগ ওঠে, অতিরিক্ত চারশ' মিটার রাস্তার বিভিন্ন প্রজাতির আট লক্ষাধিক টাকা মূল্যের ৬৪টি বড় গাছ কেটে বিক্রি করেছেন ওই কর্মকর্তা। এর মধ্যে এলাকাবাসীর ব্যক্তি মালিকানাধীন গাছও রয়েছে।

আরও পড়ুন: ত্রিভুজ প্রেমের জেরেই খুন হয় বিধান

এলাকাবাসী জানান, বন কর্মকর্তা প্রথমে ব্যক্তি মালিকানা গাছ না কাটার জন্য ঘুষ দাবি করেন, আবার কাটার পরে গাছ মালিকদের ফেরত দেয়ার জন্যও ঘুষ দাবি করেন। 

ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গাছ ঠিকাদারের কাছে হস্তান্তর করেন তিনি। 

ঠিকাদার মো. আলমগীর হোসেন বলেন, 'বন কর্মকর্তা আমাকে যেসব গাছ চিহ্নিত করে দিয়েছেন আমি সেইসব গাছই কেটে নিয়েছি। এখানে আমার আর কোন মতামত নেই।' 

অভিযোগ অস্বীকার করে জহিরুল কবির শাহীন বলেন, 'আমি টেন্ডারবিহীন কোন ব্যক্তি মালিকানার গাছ কাটতে বলিনি। তাছাড়া এলাকায় কারো কাছে ঘুষও দাবি করিনি।' 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস জানান, ঘটনাস্থলে এসে বন কর্মকর্তার কাছে কেটে ফেলা গাছের ব্যাপারে জানতে চাইলে ৬৪টি গাছের হিসেব তিনি দিতে পারেননি। এ বিষয়ে তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাছাড়া ঘুষ দাবির বিষয়টির সত্যতা মিলেছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর