নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সৈনিক শাহীন আলম হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে হত্যার কাজে ব্যবহার করা ছুরি। 

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান। 

শাহীন পটুয়াখালীর লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন- জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী।

আরও পড়ুন: চীনের ভুয়া এমবিবিএস সনদধারী সাত চিকিৎসক গ্রেপ্তার

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বাড়ি ফিরতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন শাহীন। পথে রাতে বন্ধু বাসায় সিদ্ধিরগঞ্জের হিরাজিল রাত্রিযাপনে উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় অটোরিকশা যোগে ছিনতাইকারীরা তার গতিরোধ করে তার সঙ্গে থাকা জিনিসপত্র লুট করার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পযার্য়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা সিএমএইচএ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন। এ ঘটনায় নিহতের বড়ো ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর