ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৫:০২ পিএম

নওগাঁর পোরশায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে সাপাহার-সরাইগাছি আঞ্চলিক সড়কের ফকিরের মোড়ে এই দুর্ঘটনার পর দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের নাম মাহবুবুর রহমান (৫২)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তিনি সাপাহার উপজেলার কহেন্দা গ্রামের মৃত নুরউদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাহবুবুর রহমান তার নিজ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বালিয়াচান্দা মোড়ে আসছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে ফকিরের মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

আরও পড়ুন: ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণায় ইউপি সদস্য পদপ্রার্থী গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করান। রামেকে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসজে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর