ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণায় ইউপি সদস্য পদপ্রার্থী গ্রেপ্তার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধায় আব্দুর রাজ্জাক নামে এক ইউপি সদস্য প্রার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতারক রাজ্জাককে গ্রেপ্তারের তথ্য জানান। 

তিনি জানান, গোবিন্দগঞ্জের নজরুল ইসলামের প্রবাসী কন্যার সাথে ফেসবুকে পরিচিত হয়ে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাগর বলে পরিচয় দেন প্রতারক রাজ্জাক। এরপর নজরুল ইসলামের ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রায় চার লক্ষ টাকা নিয়ে একটি ভুয়া নিয়োগপত্র দেন তিনি।  

আরও পড়ুন: নিখোঁজের দুইদিন পর খাল থে‌কে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

এ নিয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালে প্রতারক রাজ্জাককে তার নির্বাচনী প্রচার চালানোর সময় গ্রেপ্তার করেন।

প্রতারক রাজ্জাক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে তিনি ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সিলিংফ্যান মার্কা নিয়ে সদস্য পদে নির্বাচন করছেন।


একাত্তর/এসজে

কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
সাম্প্রতিক সময়ে অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা। ফেসবুক পেজের লোভনীয় অফার সম্বলিত পোস্ট দেখে ফাঁদে পড়ছেন অনেকেই।
মাদারীপুরে চাকরি দেয়ার প্রলোভনে পুলিশ সদস্যের ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া কথা বলে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় দুই জনকে আটক করেছে রাজবাড়ীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর