মামলা দায়েরের ১২ বছর পর অভিযুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০২:০৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করার ১২ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য জানান। 

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার মহবুল্ল্যাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ (৩৫) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহবুল্ল্যাহপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে।

আরও পড়ুন:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে ২০০৯ সালে হত্যা মামলা দায়ের করা হয়। আসামি আব্দুর রশিদ গ্রেপ্তার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  


একাত্তর/টিএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর