খুলনায় সরকারি দপ্তরেই নেই স্বাস্থ্যবিধির বালাই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম

খুলনায় আবারও তাণ্ডব শুরু করেছে করোনা। ডিসেম্বরে শূন্যের কোঠায় নেমে গেলেও নতুন বছরের চলতি মাসের ২৫শে জানুয়ারি পর্যন্ত সংক্রমণের হার উঠেছে ৩৭ ভাগে। 

জেলার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের এমন  বিপজ্জনক পরিস্থিতি। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তারা। 

খুলনায় শনাক্তের দৈনিক সংখ্যা এখন দুশ’ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় খুলনায় মোট ৭৫ টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৩। আগের দিন মঙ্গলবার খুলনায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়।

এমন পরিস্থিতিতে খুলনা শহরের প্রধান ডাকঘর এলাকায় গিয়ে দেখা গেলো সরকারি অফিসেই নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। অফিসের বেশিরভাগ কর্মীর নেই টিকার সনদ। মুখে নেই মাস্ক। 

এ অবস্থায় খুলনা শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানতে অভিযান চলছে। তার পরেও স্বাস্থ্যবিধি মানুষের অনীহা। সিভিল সার্জন জানালেন, নজরদারি আরো কঠোর হওয়া দরকার। 

তিনি আরও আশংকা জানান, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে না চললে আগামীতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আর জেলা প্রশাসক মুনিরুজ্জামান তালুকদার বলছেন, শুধু জরিমানা করে মানুষকে সচেতন করা যায় না। নিজের থেকে সচেতনতার বোধ তৈরি হওয়া দরকার। 

গেল দশদিনে খুলনা জেলা প্রশাসন ৩২৯টি অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ৩৭০ জনকে। জরিমানা করা হয়েছে তিন লাখ ৫৪ হাজার টাকা। 

একাত্তর/এআর


খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর