বাঘ ও জেব্রার মৃত্যুর পেছনে মারাত্মক পাঁচ ব্যাকটেরিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে মারাত্মক সংক্রমাক ব্যাকটেরিয়ার আক্রমণে মারা গেছে একটি বাঘ এবং ১১টি জেব্রা। এই ১২টি পশুর শরীরেই পাওয়া গেছে ঝুঁকিপূর্ণ ব্যাকটেরিয়া। 

পার্কের ১১টি জেব্রার শরীরে চার ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ক্লাসট্রিডিয়াম নামের ব্যাকটেরিয়াটি প্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ। 

এই ঝুঁকিপূর্ণ ব্যাকটেরিয়া মাটি থেকে জেব্রাগুলোকে আক্রান্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সংক্রমণ থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আফ্রিকা অঞ্চলের এসব প্রাণী।

আর, তীব্র ও গুরুতর সংক্রামক রোগ এনথ্রাক্সে মারা গেছে সাফারি পার্কের বাঘটি। পার্কে এসব রোগের উপস্থিতি অন্য প্রাণীদের ঝুঁকিতে ফেলেছে। 

বঙ্গবন্ধু সাফারি পার্কে এক মাসে ১১টি জেব্রার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মৃত জেব্রার শরীরে মিলেছে ই-কোলাই আর ক্লাসট্রিডিয়ামসহ চার ধরনের ব্যাকটেরিয়া। 

আর অ্যানথ্রাক্সে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে একটি বাঘ। ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই রোগ।

বাঘটির পায়ে ক্ষত হয়ে গিয়েছিল। পরে বাঘটির চিকিৎসাও দেয়া হয়। দিন দিন বাঘটি দুর্বল ও খাবার গ্রহণ না করতে করতে মারা যায়। ১২ জানুয়ারি সকালে বাঘটির মৃত পাওয়া যায়।

এসব জীবাণুর উপস্থিতি এই সাফারি পার্কের অন্য প্রাণীদেরও ঝুঁকিতে ফেলেছে। আধুনিক পরীক্ষাগার না থাকায় অন্য প্রাণীদের স্বাস্থ্য পরিস্থিতিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

বন্যপ্রাণী পরিচর্যায় দক্ষ জনবলের ঘাটতিও প্রকট। আছে চিকিৎসক সংকট। দেশের আবহাওয়ার সাথে আফ্রিকান এই প্রাণীগুলো খাপ খাওয়াতে পারবে কিনা সেই সমীক্ষাও করা হয়নি। 

সব মিলে এখন বেশ জরাজীর্ণ বঙ্গবন্ধু সাফারি পার্ক। জেব্রার মৃত্যুর ঘটনায় প্রত্যাহার হওয়া সাফারি পার্কের তত্বাবধায়ক বলেন, সব তথ্যই তিনি তদন্ত কমিটির কাছে দিয়েছেন। 

জেব্রাগুলোর মৃত্যুর পর বিশেষজ্ঞ দল প্রাণী সুরক্ষায় দশটি পরামর্শ দিলেও আলাদা করা হয়নি জেব্রাগুলোকে।

তদন্ত কমিটি আহবায়ক অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক জানান, পার্কের প্রাণীগুলো রক্ষায় দ্রুত পুকুরের পানি শোধন, টিকা প্রদান ও তাদের কৃমিমুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। 

একাত্তর/এআর

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর